আইজিপির রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন

S M Ashraful Azom
আইজিপির রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) ২৯ জুলাই সোমবার গোপালগঞ্জ সফর করেন। সফরকালে তিনি রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় আইজিপি শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি  শিক্ষার্থীদের বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে, রক্ত লাগবে - এমন মিথ্যা গুজবে তারা জেন বিভ্রান্ত না হয়। তারা জেন নিজে সচেতন হয় এবং অন্যকে সচেতন করে। সময় পেলে পদ্মা সেতুর প্রকল্প ঘুরে আসার জন্য আইজিপি শিক্ষার্থীদের আহবান জানান।

আইজিপি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর মতো অপরাধের সাথে শিক্ষার্থীদের জড়িত না হওয়ার জন্য উপদেশ দেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শবান দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে ওঠার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আইজিপি মহোদয়ের সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম-বার, পিপিএম-বার সহ পুলিশের অন্যান্য উর্ধবতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান