নালিতাবাড়ীতে গুজব প্রতিরোধে ইমাম সমাবেশ

S M Ashraful Azom
নালিতাবাড়ীতে গুজব প্রতিরোধে ইমাম সমাবেশ
সেবা ডেস্ক: চলমান গুজব প্রতিরোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইমামদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে এ সচেতনতামূলত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সভাপতিত্বে এসময় নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম, দক্ষিণ বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম জিলানী বক্তব্য রাখেন।

সমাবেশে বলা হয়, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে এটা নিতান্তই ভিত্তিহীন, মিথ্যা ও ভয়ঙ্কর গুজব। একটি স্বার্থন্বেষী মহল রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে ওইসব অপপ্রচার চালাচ্ছে। কাজেই ওই গুজবে কান না দিয়ে সকলকে সচেতন ও গুজব প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে ওই গুজব সম্পর্কে গণসচেতনতা বাড়াতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এলাকার সকল মসজিদে মসজিদে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বা পুলিশকে অবহিত করতে হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান