গাইবান্ধার বন্যা পরিস্থিতির উন্নতি

S M Ashraful Azom
গাইবান্ধার বন্যা পরিস্থিতির উন্নতি
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বিপদসীমার ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় এখনও রাস্তাঘাট ও বসতবাড়ি জলমগ্ন রয়েছে। এদিকে গাইবান্ধা শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও অন্যান্য বন্যা নিয়ন্ত্রন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত মানুষরা এখনও তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারছে না।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, এছাড়া ঘাঘট, করতোয়া ও তিস্তার নদীর পানি এখন বিপদসীমার নিচে রয়েছে।

দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধা শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বসবাস করে মানববেতর জীবন যাপন করছে। জেলার অধিকাংশ এলাকা দীর্ঘদিন যাবত বন্যা কবলিত হয়ে থাকায় শ্রমজীবি মানুষরা অর্থ সংকটে পড়েছে। সেজন্য নিম্নবিত্ত পরিবার অধিকাংশ পরিবার ত্রাণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

এতে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, সাত উপজেলার ৫১টি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ১০৯টি মেডিকেল টিম সার্বক্ষনিক কাজ করছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান