বকশীগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মুুজিববর্ষ: ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ১০ জুলাই বুধবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার।

উক্ত সেমিনারে ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎ¯œা আক্তার প্রমুখ।

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উদযাপন করার লক্ষ্যে সরকারের পদক্ষেপ সমূহ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান