বকশীগঞ্জে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

S M Ashraful Azom
বকশীগঞ্জে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা গোলাম মওলা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম বিপ্লব, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহ সুলতান, যুবলীগ নেতা আব্দুল আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষাথী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান