পাক সীমান্তে বিধ্বংসী হেলিকপ্টার পাঠালো ভারত

S M Ashraful Azom
0
India sends destructive helicopters to Pak border
সেবা ডেস্ক: অনেকদিন ধরেই অস্ত্রভাণ্ডারকে যুগপোযুগি করতে প্রত্যয়ী ছিল মোদি সরকার। বিশেষকরে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীকে নতুন কোনো বোমারু উড়োযান উপহার দিতে চাচ্ছিলেন নরেন্দ্র মোদি।

সেই লক্ষ্যে এবার ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম বোমারু হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক।

ভারতের ভাণ্ডারে রক্ষিত পুরনো প্রযুক্তির এমআই৩৫ হেলিকপ্টারের জায়গায় এখন থেকে কাজ করবে এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টারগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে মোট ২২টি এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টার কেনার কথা রয়েছে ভারতের।

শনিবার (২৭ জুলাই) প্রথমধাপে চারটি এসে পৌঁছেছে। এসব হেলিকপ্টারকে দেশটির উত্তরপ্রদেশে পাক-ভারত সীমান্তে জিয়াবাদের বিমান বাহিনীর ঘাঁটিতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জিয়াবাদের ওই বিমান বাহিনীর ঘাঁটিটি আক্রমণের শিকার হয়। তাই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটির প্রথম চারটিকে সেখানে পাঠানো হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক ৩০এমএম মেশিনগান থেকে টানা ২১০০ রাউন্ড গুলি চালাতে পারে। এমনকি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার।

এগুলো বেশ দ্রুতগতিরও। ঘণ্টায় ১৫০ নটিকাল মাইল গতিতে উড়তে সক্ষম এরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top