ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

S M Ashraful Azom
Islampur distributes relief to flood victims
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বেলগাছা, ইউনিয়ন পরিষদে ১হাজার পরিবারের মাঝে ত্রাণের চাউল বিতরণ করা হয়।

ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,আঃ সালাম সহ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, ওই ইউনিয়নের ট্যাগ অফিসার হুমায়ুন কবীর,যুবলীগ সভাপতি শাহান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য সহ অতিথিবৃন্দ কুলকান্দি ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিডি চাল বিতরনের উদ্বোধন করেন।পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনায় হওয়ায় তিনমাসের বিতরন স্থগিত ছিল। অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এই বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান