কলারোয়ায় হাতি দিয়ে চাঁদাবাজী থামছেই না

S M Ashraful Azom
কলারোয়ায় হাতি দিয়ে চাঁদাবাজী থামছেই না
সেবা ডেস্ক: কলারোয়ায় হাতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া থামছেই না। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় হাতি নিয়ে টাকা উত্তোলন করতে দেখা যায়। এবার দেখা গেলো প্রত্যন্ত সীমান্ত এলাকা কেঁড়াগাছি বাজারে।

সেখানে দোকানে দোকানে গিয়ে হাতির শুঁড় উচু করে দোকানদারদের কাছ থেকে এক প্রকার জোরপূর্বক টাকা নিতে দেখা গেছে। হাতির পিঠে থাকা পরিচালক কিংবা ছোঁয়ারী সাতক্ষীরার আখড়াখোলা গ্রামের আলাউদ্দীন জানালেন, হাতিটির মালিক সিলেটের মমতাজ। আর তিনি নিজে বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলে আয়-রোজগার করেন। দোকান মালিকরা জানান- হাতি শুড় উচিয়ে দিচ্ছে, ৫ টাকা দিলে নিচ্ছে না।

কমপক্ষে ১০ টাকা দিতে হচ্ছে। অনেকে নিজের ইচ্ছায় টাকা দিচ্ছে আবার কেউ টাকা দিতে না চায়লে হাতিটি শুর উচু করে ও বৃহৎ শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে ভয় দেখাচ্ছে। হাতি দিয়ে চাঁদাবাজি করে মোটা টাকা হাতিয়ে নেয়া বন্ধ করতে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান