আগামী মাসে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার’

S M Ashraful Azom
আগামী মাসে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার’
সেবা ডেস্ক: আসছে আগস্ট মাসে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

গতকাল রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, আমাদের শ্রমশক্তির ওপর মালয়েশিয়ার আস্থা রয়েছে। দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নতুন করে সাজাচ্ছে। আশা করছি, আসছে আগস্টের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালি হতে সহায়তা করছে। আমাদের নতুন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ করছে। বিষয়টি দেখছেন। খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে।

সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে চুক্তি হয়। তবে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠানের দুর্নীতি বিষয়ে প্রমাণ মেলায় বাংলাদেশি কর্মী নেয়া গত সেপ্টেম্বর থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৯৭৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৬৬ বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান