মুসলিমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী

S M Ashraful Azom
মুসলিমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী
সেবা ডেস্ক: সর্বশক্তিমান আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করায় মুসলিমরাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। সুখীদের এই তালিকায় মুসলিমদের পরে আছে যথাক্রমে খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দুরা। অন্যদিকে নাস্তিকরা সবচেয়ে বেশি অসুখী।

জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে এই তালিকা করেছে।

যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গবেষণাপত্রটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়। এতে বলা হয়, আল্লাহর একত্ববাদে বিশ্বাস মুসলিমদেরকে প্রভাবিত করায় হতাশা ও উদ্বেগ তাদেরকে খুব একটা গ্রাস করতে পারে না।

আরো বলা হয়, মানুষের প্রতি মুসলিমদের সহানুভূতি অনেক বেশি। এই কারণেই তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম।

জরিপ এবং অন্য গবেষকদের মতামতের ভিত্তিতে গবেষণাপত্রটি তৈরি করেন ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ড. লরা ম্যারি এডিনগার-স্কন্স।

তিনি বলেন, গবেষণাটির ফলাফলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে মানুষের সন্তুষ্টির সঙ্গে একত্ববাদের সরাসরি সম্পর্ক আছে। গবেষণাটির ফলাফল ধর্ম সংক্রান্ত মনস্তাত্ত্বিক জ্ঞানের ক্ষেত্রকে আরো প্রসারিত করেছে।

অন্যান্য গবেষকদের মতে, এর মাধ্যমে শুধু বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর একত্ববাদের বিশ্বাসের গড় মাত্রা নয়, তাদের সন্তুষ্টিতে ধর্মের প্রভাবের বিষয়টিও বেরিয়ে এসেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান