
সেবা ডেস্ক: কাজ শেষে বাসায় ফিরছিলেন ইংল্যান্ড প্রবাসী মাহবুব আলম খান। হঠাৎ সমবয়সী দুই ব্যক্তি তার পথ আগলে কৌশল বিনিময় করলেন। তিনিও কৌশলের সমুচিত জবাব দিলেন। এসময় ওই দুই ব্যক্তি তার বাড়ি কোথায় জানতে চান। তিনি জানান, তার বাড়ি বাংলাদেশে। এ সময় ওই দুই ব্যক্তি তার দিকে তাকিয়ে বিস্ময়ের স্বরে জবাব দেন ‘ও মাই গড, আপনি সাকিব আল হাসানের দেশের লোক’।
ঘটনা এখানেই শেষ নয়, ওই দুই ব্যক্তি আরো বলেন, সাকিব আল হাসানকে তারা অনেক ভালোবাসেন। তিনি এবারের বিশ্বকাপে চমৎকার ক্রিকেট উপহার দিয়েছেন। তিনি নিঃসন্দেহে একজন কিংবদন্তি ক্রিকেটার।
মাহবুব আর অপেক্ষা না করে তাদের অভিব্যক্তি ভিডিও চিত্রে ধারণ করলেন। তারা যেভাবে সাকিবের প্রশংসা করছিলেন, মাহবুব তখন ভাবছিলেন তাদেরকে আর বাংলাদেশ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।

এ প্রশংসা শুধু সাকিবের একার নয়, পুরো বাংলাদেশের। সাকিব আল হাসান বাংলাদেশকে বিশ্বের কাছে এক অনন্য স্থানে নিয়ে গেছেন। সত্যিই সাকিব আল হাসান একজন কিংবদন্তি ক্রিকেটার।
সারাদিনের যে ক্লান্তি ছিল, তাদের এ উচ্ছ্বাস দেখে ক্লান্তি দূর হয়ে গেছে মাহবুবের। ফুরফুরে মেজাজে বাসায় ফিরলেন তিনি। সাকিব আল হাসানকে জানালেন অসংখ্য ধন্যবাদ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।