ধুনটে উন্মুক্ত স্থানে নলকূপ স্থাপনের উদ্বোধন

S M Ashraful Azom
ধুনটে উন্মুক্ত স্থানে নলকূপ স্থাপনের উদ্বোধন
রফিকুল আলম,ধুনট: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বগুড়ার ধুনট পৌরসভায় ৯টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ৫০ লাখ টাকা ব্যয়ে ১৪৬টি নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডে জয়নাল মন্ডলের বাড়ি সংলগ্ন রাস্তার ধারে নলকূপ স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র এজিএম বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার প্রকৌশলী ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রকল্প পরিচালক আবু হাসান ভূইয়া, পৌর কাউন্সিলর সোলায়মান আলী, আলী আজগর মান্নান, মোহাম্মদ আলী, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, সহকারী করআদায়কারী খলিলূর রহমান, ঠিকাদার সহকারী হাসান আলী, সমাজসেবক জয়নাল মন্ডল, মোকতাল হোসেন ও পৌরসভার অফিস সহকারী আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থাপিত ১৪৬টি নলকূপ সাধারন জনগনের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান