বকশীগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

S M Ashraful Azom
বকশীগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি ” উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

র‌্যালিতে এ সময় এসি (ল্যান্ড) সাঈদা পারভীন, ওসি একেএম মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম তালুকদার, মেডিকেল অফিসার ডা.জাহিদুল আরেফিন, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎ¯œা আক্তার,উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।  র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বাড়ির চারপাশে ঝোঁপঝাড় ও আগাছা পরিস্কার রাখার জন্য বলা হয়। ডেঙ্গুর উপস্বর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা সহ বিভিন্ন সচেতনতা বিষয়ক কথা বলা হয়।

এদিকে পৌরসভার উদ্যোগে শহর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সকালে ঝোঁপ জঙ্গল পরিস্কার করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অংশ গ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান