গভীররা‌তে ইমরান এইচ সরকা‌রের বাসায় ডাকা‌তি

S M Ashraful Azom
গভীররা‌তে ইমরান এইচ সরকা‌রের বাসায় ডাকা‌তি
সেবা ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বাড়ীতে গতকাল গভীর রাতে ভয়াবহ ডাকাতি হয়েছে বলে তিনি তাঁর ভেরিফাই ফেসবুক পেইজে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি কুড়িগ্রামের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি।

ফেসবুক ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

গতকাল গভীর রাতে আমার বাড়ীতে ভয়াবহ ডাকাতি হয়েছে। তখন বাড়ীতে শুধুমাত্র আমার বাবা-মা ছিলেন। তারা রাত আনুমানিক ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন অন্তত ৫টি রুম তছনছ করা হয়েছে। আলমারীগুলো ভাঙ্গা, মূল্যবান অনেক জিনিসপত্রসহ আমার রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলিল-দস্তাবেজও নিয়ে গেছে।

আমাদের বাড়ীতে সাধারণত তালা দেয়া হয়না। তারপরও গতকাল রাতে বাড়ীর বাইরের বাউণ্ডারী গেটগুলো লাগানো ছিল। বিগত কয়েক শ বছরে আমাদের বাড়ীতে এভাবে চুরি-ডাকাতির রেকর্ড নেই। আম্মা-আব্বার কাছে পুরো ডাকাতির ধরণ শুনে মনে হলো, এটা পরিকল্পিত।

আমি কুড়িগ্রামের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। আশা করছি, আইনশৃঙ্খলাবাহিনী দ্রুত এই ডাকাতির রহস্য এবং আমাদের জিনিসপত্রগুলো উদ্ধারে সক্ষম হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান