রোটারী ক্লাব অব ঢাকা সানসাইন এর ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
রোটারী ক্লাব অব ঢাকা সানসাইন এর ত্রাণ বিতরণ
সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ঢাকা সানসাইন। ২৭ জুলাই বিকেলে উপজেলা পরিষদের পুরাতন আদালত চত্ত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রোটারী ক্লাব অব ঢাকা সানসাইনের ডাইরেক্টর সার্ভিস প্রজেক্ট আনুষা আলীফা, ডাইরেক্টর সুমনা হায়দার, জয়েন্ট সেক্রেটারি মাসুদ হোসেন, চারটার প্রেসিডেন্ট মেরাজ আহমেদ, সদস্য রিগান আরমান, আরাম নগর কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম, কালা চান পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দুখু প্রমুখ। বানভাসি ৫ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি ও গুড় বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনকে রোটারী ক্লাব অব ঢাকা সানসাইনের আজীবন সদস্য করেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান