গুজব, বন্যা ও ডেঙ্গু নিয়ে তথ্য অধিদফতরের মিডিয়া সেল চালু

S M Ashraful Azom
গুজব, বন্যা ও ডেঙ্গু নিয়ে তথ্য অধিদফতরের মিডিয়া সেল চালু
সেবা ডেস্ক: বাংলাদেশের বন্যা পরিস্থিতি, গুজব ও ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে মিডিয়া সেল চালু করেছে বাংলাদেশ সরকার। তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদফতরে স্থাপিত এ মিডিয়া সেল সার্বক্ষণিক চালু রয়েছে।
বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও আশ্রয় কার্যক্রম নিয়ে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে এই মিডিয়া সেল চালু করা হয়েছে।

এছাড়া বিভিন্ন গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য উপাত্ত সব মিডিয়াতে প্রচার করা হচ্ছে।

এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য নিম্নলিখিত টেলিফোন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তথ্য অধিদফতর: টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.pressinform.gov.bd।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান