সাত বছরের শিশু সায়মার ‘ধর্ষক-হত্যাকারী’ গ্রেফতার

S M Ashraful Azom
সাত বছরের শিশু সায়মার ‘ধর্ষক-হত্যাকারী’ গ্রেফতার
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার ওয়ারিতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান। তিনি বলেন, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার মাগরিবের নামাজের সময় সামিয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের ৯ম তলার একটি ফাঁকা ফ্ল্যাটে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে শনিবার ময়নাতদন্তকারী চিকিৎসক জানায়, শিশু সায়মাকে ধর্ষণের পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শিশু সামিয়া আব্দুস সালামের দুই মেয়ে ও দুই ছেলে মধ্যে সবার ছোট। তার  বাবা পরিবার নিয়ে ওই বাসায় থাকেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান