ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গা; ৫৭ জনের প্রাণহানি

S M Ashraful Azom
Terror riots in prison in Brazil;

সেবা ডেস্ক:  ব্রাজিলের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৭ জন নিহত হয়েছে।

কারাগারের মধ্যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা তীব্র সংঘাতে হতাহতের ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে সহিংসতা শুরু হয়। দুপুর পর্যন্তই এই পরিস্থিতি চলছিল। ওই দাঙ্গা পরিস্থিতি পারা রাজ্যের একটি কারাগারে  তৈরি হয়। কারাগারটিতে বেশ কিছু গ্যাং গড়ে উঠেছে। এরা একে অন্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জনকে শিরোশ্ছেদ করে হত্যা করা হয়েছে। কারাগারের অন্য প্রান্তে আগুন ধরিয়ে দেয়ায় শ্বাসকষ্টে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।


দুই কারা-কর্মকর্তাকে দাঙ্গার সময় জিম্মি করা হয়। পরে তাদের মুক্তি দেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান