গুজব বিরোধী কর্মসূচি 'চলো বদলাই' চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত

S M Ashraful Azom
The anti-rumor program 'Chloe Badlai' was held in Chittagong City
সেবা ডেস্ক: চলো বদলাই একটি গুজব বিরোধী কর্মসূচী, স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদ ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে গৃহিত এই কর্মসূচি চট্টগ্রাম নগরির অক্সিজেন মোড়ের বঙ্গবন্ধু চত্বরে ৩০ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয় ।

ইচ্ছা ও স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের বায়েজিদ থানা প্রধান রিমন মহুরির নেতৃত্বে, চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক নুর হোসেন রাজুর ও জসিম উদ্দিন, গিয়াস উদ্দীন, মিয়াজি মাহফুস আলম, সাকিব চৌং, নাহিদ, সোহেল রহমান, মোঃ সাকিব, ইয়াসিন আরাফাত, ইমন, মামুন, আরমান উদ্দীন, তৈয়ব তাহের মুন্না সহ সকল সেচ্ছাসেবকদের অংশগ্রহনের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

এতে অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির, ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেব ইকবাল বাবু, ২নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধাঃ সম্পাদক মোঃ ইয়াকুব, বায়েজিদ থানা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য হারুন জালালাবাদী, আওয়ামী যুবলীগ নেতা হান্নান সরকার। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি ও স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম হৃদয়। দক্ষিণ জেলা প্রযুক্তি পরিষদ এর যুগ্ম আহবায়ক স্বরণ বড়ুয়া।

কর্মসূচীর শেষে গুজব বিরোধী আন্দলনের মুখপাত্র মোঃ আরিফুল ইসলাম হৃদয় বঙ্গবন্ধু চত্বরের সামনে আয়োজিত মানববন্ধন ও জনপদযাত্রায় ঘোষণাদেন যে এই কর্মসূচি দেশব্যাপী চালিয়িত থাকবে এবং সরকার ও দেশের পক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা সেচ্ছাসেবকরা কাজ করে যাবেন।

এছাড়া স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদ এর সভাপতি এবং ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ড.ফয়সাল কামাল চৌধুরী এই কর্মসূচি এবং অংশগ্রহণকারী সকলকে সাধুবাদ জানান। এধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান