ইসলামপুরে পানিতে ডুবে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

S M Ashraful Azom
ইসলামপুরে পানিতে ডুবে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:  জামালপুরের ইসলামপুর পানিতে ডুবে সুমি আক্তার (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ওই স্কুলছাত্রী উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আমিরুলের মেয়ে। এলাকাবাসী জানায়- চার বন্ধু মিলে একসাথে রবিবার বিকালে বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করতে যায়। এসময় ৩ বন্ধু পানি থেকে উঠে আসলেও সুমি (৮) আর ফিরে আসেনি।

 এ সময় স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দিলে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালন করেও  সুমিকর উদ্ধার করতে পারেনি।

পরে স্থানীয় লোকজন মাছ ধরা জাল দিয়ে খোজাখুজি করে সুমির মৃত দেহ উদ্ধার  করে। সুমির মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া  নেমে এসেছে।
পার্থশী ইউনিয়নের চেয়ারম্যার ইফতেখার বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান