সাদুল্লাপুরে অটোরিক্সার পর চালকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
সাদুল্লাপুরে অটোরিক্সার পর চালকের লাশ উদ্ধার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় জনৈক খয়রাজ্জামানের মরিচ ক্ষেত থেকে বুধবার সকালে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক বিপুল মিয়ার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গতকাল ২ জুলাই মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে দুই কিলোমিটার পূর্ব পাশে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের কাঁচা সড়ক থেকে বিপুল মিয়ার ব্যাটারি চালিত অটোরিক্সাটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল মিয়া পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক নওয়াবুর রহমান জানান, মঙ্গলবার (২জুন) রাতে ওই এলাকায় এলাকাবাসী ব্যাটারি চালিত অটো রিক্সাটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে অটো রিক্সাটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এদিকে বুধবার সকালে স্থানীয় লোকজন ওই এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসার পর তার স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করে।

তিনি আরও জানান, মরদেহের গলা তার নিজের পরণের লুঙ্গি দিয়ে পেচানো ছিল এবং মুখে ঘাস ও লতাপাতা গুজে দেয়া ছিল। তাই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছে দুর্র্বৃত্তরা। কিন্তু কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। লাশ ময়না তদন্ত করার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও এনিয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান