সরকারের ভেজালবিরোধী অভিযান জোরদারে খুশি সকলেই

S M Ashraful Azom
সরকারের ভেজালবিরোধী অভিযান জোরদারে খুশি সকলেই
সেবা ডেস্ক: সারাদেশে ভেজাল, নকল ও নিম্নমানের নানা পণ্যের ভয়াল গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে কঠোর অভিযানের সিদ্ধান্ত দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনও কঠোর অবস্থান নিয়েছে।  ভেজালের বিরুদ্ধে সরকারের ইতিবাচক মনোভাবে সন্তুষ্ট দেশের প্রতিটি স্তরের মানুষ।  তারা বলছেন, এই সামাজিক ও মনস্তাত্ত্বিক অভিশাপ থেকে মুক্তি পেতে কঠোর অভিযানের বিকল্প নেই।

শিশুর গুড়ো দুধ থেকে বৃদ্ধের ইনসুলিন, রূপচর্চার কসমেটিকস থেকে শক্তি বর্ধক ভিটামিন, এমন কী বেঁচে থাকার জন্য যা অপরিহার্য, সেই পানি এবং জীবন রক্ষাকারী ওষুধ পর্যন্ত এখন ভেজালে ভরপুর।  গরিব ধনী নির্বিশেষে এই ভয়াবহতার শিকার সকলেই।  আর তাই জীবন ধারণের জন্য খাদ্যের মান নিয়ন্ত্রণে কোনো ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে অসংখ্য প্রতিষ্ঠান ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  যা অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, সারা দেশে অভিযানের ফলে খাদ্যে ভেজাল দেয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে।  তবে আরও কিছু কুচক্রীরা এই প্রচেষ্টা আড়ালে-আবডালে অব্যাহত রেখেছে।  তাদের বিরুদ্ধে প্রশাসন সতর্ক।  ফলে আরও কঠোরভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  আশা করছি এ অভিযান অব্যাহত রাখা হবে, এর ফলে ভেজালের দৌরাত্ম্য ক্রমেই কমে আসবে।  এরইমধ্যে অনেক ক্ষেত্রেই ভেজালের প্রবণতা কমে এসেছে।  এতে জনমনেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

তিনি আরো জানান, জনস্বার্থ রক্ষার্থে এ ধরণের অভিযান পর্যায়ক্রমে জোরদার করা হবে।  বাজার ব্যবস্থায় ভেজালের নৈরাজ্য যেকোনোমূল্যে দূর করার লক্ষ্যে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সোচ্চার প্রশাসন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান