বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ীঢলে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবতী এলাকায় একটি বাঁধ ভেঙ্গে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার সকালের দিকে বৃষ্টির মধ্যেই বাঁধটি ভেঙে গেলে দুপুরেই বিভিন্ন প্লাবিত হেেত থাকে।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে কামালপুরের ইউনিয়নের সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা, সোমনাথ পাড়াসহ ৫টি গ্রাম প্লাবিত হয়।

বাঁধ ভেঙ্গে হঠাৎ প্লাবিত হওয়ায় এসব এলাকার প্রায় ২০টি পুকুর, ২টি মাছের প্রকল্প ও অসংখ্য বীজতলা পানিতে ডুবে গেছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের বাক্কার মোড় নামক স্থানে বন্যা নিয়ন্ত্রনকারী বাঁধ ভেঙ্গে এসব এলাকা প্লাবিত হয়। বাঁধটি ভেঙে যাওয়ায় এই এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বাঁধটি  দ্রæত সংস্কার করা না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দ্রæত সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান