দেশে বেকারের সংখ্যা সাড়ে ২৬ লাখের বেশি :প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
দেশে বেকারের সংখ্যা সাড়ে ২৬ লাখের বেশি :প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন, দেশে স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন। এর মধ্যে শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যাদের বয়স ১৫ বছর ও তদূর্ধ্ব এ সংখ্যা ২৩ লাখ ৭৭ হাজার জন এবং অশিক্ষিত বেকার রয়েছে ৩ লাখ।
সোমবার জাতীয় সংসদে রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে (২০১৬-১৭) দেখা গেছে দেশে শিক্ষিত, স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন।

বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ২০০৫-০৬ সালে দেশে কর্মে নিযুক্ত জনসংখ্যা ছিল ৪ কোটি ৭৪ লাখ। বর্তমানে অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে দাড়িয়েছে ৬ কোটি ৮ লাখ। এ সময়ে দেশে প্রায় দুই কোটি লোকের নতুন কর্মসংস্থান হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top