রিকশার জন্য ঢাকা’য় আলাদা লেনের নির্দেশ প্রধানমন্ত্রীর

S M Ashraful Azom
রিকশার জন্য ঢাকা’য় আলাদা লেনের নির্দেশ প্রধানমন্ত্রীর
সেবা ডেস্ক: রাজধানী ঢাকায় রিকশা ও ঠেলাগাড়ির মতো ধীর গতির যান চলাচলের জন্য সড়কে নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা রাখতে হবে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সব সড়কে করতে হবে আলাদা লেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

তিনি বলেন, সেই সঙ্গে দেশের জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, মহাসড়কে স্লো মুভিং ভেহিকেল (রিকশা, ঠেলাগাড়ি) যাতে নিরাপদে চলতে পারে, তার ব্যবস্থা থাকতে হবে। খালি দ্রুতগতির গাড়ি চলে যাবে ধুলা উড়িয়ে, মানুষ মেরে- তা সম্ভব নয়। ঠেলাগাড়ি, রিকশা, ভ্যানগাড়ি যেন সব সড়কে পুরো নিরাপত্তার সঙ্গে চলতে পারে। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা।

মহাসড়কে আলাদা লেন করা হবে কি না জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, আলাদা স্বল্পগতির লেন করা হবে। নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগারও থাকতে হবে। তাছাড়া সরু সেতুগুলো ভেঙে বড় করা হবে। এরইমধ্যে কাজ শুরু হয়েছে অনেক জায়গায়।

এম এ মান্নান জানান, বেসরকারি উদ্যোক্তারা যাতে দোকান বা টয়লেট বানাতে পারেন সেজন্য জমি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী আরো জানান, মহাসড়কে আমরা জায়গা দেব, কিন্তু দোকান তুলে দেব না। ব্যক্তি পর্যায়ে ব্যবসা করতে পারবেন যে কেউ। তাছাড়া সড়কের যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নৌ-পরিহন মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান