দূর্নীতি করে পেট মোটা করা যায়, কিন্তু ভালো নেতা হওয়া যায় না

S M Ashraful Azom
দূর্নীতি করে পেট মোটা করা যায়, কিন্তু ভালো নেতা হওয়া যায় না
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, দূর্নীতি করে পেট মোটা করা যায় কিন্তু ভালো নেতা হওয়া যায় না। এসময় তিনি আরও বলেন, দূর্নীতি বাজদের পাশে কেউ থাকে। আধুনিক বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কখনোই প্রশ্রয় দেব না। আসুন আমরা সবাই ঐ সব দূর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করি এবং বঙ্গবন্ধুর কন্যার স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগীতা করি। তিনি এসব কথা শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বলেন।

উক্ত আলোচনা সভায় বেলকুচি পৌর আওয়ামী সেচ্চাসেবক লীগের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে এসময় অরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, শাহজাহান আলী সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল হক খান ঘোষন, যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ফারুক সরকার, তারেক সরকার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুবলীগ নেতা আব্দুল্লাহ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আজিজুল হক, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাছিম মোল্লা প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান