ইনস্টাগ্রামে ‘লাইক’ না থাকায় অনবরত কাঁদছেন মডেল!

S M Ashraful Azom
ইনস্টাগ্রামে ‘লাইক’ না থাকায় অনবরত কাঁদছেন মডেল!
সেবা ডেস্ক: গত ৭-৮ দিন ধরে সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম বেশ কয়েকটি দেশে ‘লাইক’ গোপন করার নতুন ফিচার চালু করেছে। ব্যবহারকারীদের লাইক-কমেন্ট নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার ভাবনা থেকে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ইনস্টাগ্রাম তাদের ফিচার পরিবর্তনের পর থেকেই খুব কষ্টে আছেন নিজেকে মডেল দাবি করা এ নারী! তার ব্যবসায় ধস নেমেছে দাবি করে নিজের আইডিতে পোস্ট করা এক ভিডিওতে অনবরত কাঁদতে দেখা গেছে ওই মডেলকে।

পরে ফেসবুকের এক পোস্টে মিকেলা টমাস নামের ওই মডেল লিখেছেন, যে যা-ই ভাবুক, ইনস্টাগ্রাম সত্যিকারের চাকরি। এখানে যে যেখানে আছে, সবাই কঠোর পরিশ্রম করেই সেখানে পৌঁছেছে। এর জন্য আমি নিজের রক্ত, ঘাম, অশ্রু এক করে ফেলেছি, যা কেড়ে নেওয়া হচ্ছে। এর জন্য শুধু আমি নই, প্রতিটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান ভুগছে।

তবে, লাইক দেখা না যাওয়ায় রাগ করে আর ইনস্টাগ্রামে না আসার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান মডেল মিকেলা টমাস। ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার দু’টি আইডির, একটিতে ৪৫ হাজার ও অপরটিতে প্রায় ১৩ হাজার ফলোয়ার রয়েছে।

মিকেলার দাবি, ইনস্টাগ্রাম পোস্টে প্রতি এক হাজার লাইক থেকে তিনি এক হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ হাজার টাকা) আয় করেন।

‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ বর্তমানে কোটি টাকার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে সুপরিচিতদের একেকটি পোস্টের জন্য বেশ বড় অংকের টাকা দিয়ে থাকে। এ কারণে, অনেকের কাছেই ব্যক্তি জীবনের চেয়ে অনলাইনের জগৎটাই বড় হয়ে দাঁড়ায়।

গত সপ্তাহে, এক ইনস্টাগ্রাম মডেল তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিচ্ছেদ করেন, কারণ সে একসঙ্গে ছবি পোস্ট করার দাবি জানিয়েছিল। কথিত ওই মডেলের ভয়, যুগল ছবি দেখলে তার ফলোয়ার কমে যাবে, যার প্রভাব পড়বে আয়-রোজগারের বেলাতেও।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান