এবার ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ

S M Ashraful Azom
এবার ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ
সেবা ডেস্ক: নওগাঁর রাণীনগরে আজ ৯ জুলাই মঙ্গলবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করেছি। তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে। তারা ইচ্ছা করলে পুরুষ কিংবা নারী যে কোনো একটি তালিকায় নিজেদের নাম অর্ন্তভুক্ত করতে পারবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।

তিনি আরো বলেন, অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হবে। কারণ এই তালিকার উপরই নির্ভর করবে একজন নাগরিকের সব সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি।

রাণীনগরের ইউএনও আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত এসপি রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ অন্যান্যরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান