রাজধানীতে ‘জঙ্গিদের’ দায়ের কোপে তিন পুলিশ আহত

S M Ashraful Azom
রাজধানীতে ‘জঙ্গিদের’ দায়ের কোপে তিন পুলিশ আহত
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার রূপনগর এলাকায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, আহম্মদ আলী ও কিবরিয়া।

আহত পুলিশ সদস্যদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পরিদর্শক ও দুইজন পুলিশ কনস্টেবল।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোরে জঙ্গি সংগঠনটির সদস্যদের ধরতে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে।

মাহিদুজ্জামান আরও বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে জাকারিয়া নামে এক জঙ্গি আহত হয়েছেন। আটক করা হয়েছে নারীসহ পাঁচ জঙ্গিকে। বাসাটি থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান