বেলকুচিতে ৭৫ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
0
বেলকুচিতে ৭৫ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ৭৫ পিছ ইয়াবা সহ কামরুল ইসলাম ও লিটন শেখ নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকালে তাদেরকে উপজেলার তামাই ঈদগাহ মাঠ এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়।

আটককৃত কামরুল হাসান (২৮) সিরাজগঞ্জ সদর থানাধীন পূর্ব বনবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও লিটন শেখ (২৫) একই থানার পাইকপাড়া গ্রামের ফজল শেখের ছেলে। আটককের পর তাদের শরীর তল্লাসী করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তামাই এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৭৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top