বেলকুচিতে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
বেলকুচিতে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারের সময় ১৬০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সকালে (১০ জুলাই) মাদক বিরোধী অভিযান চালিয়ে মুকুন্দগাঁতী বাজারের স্টারলিড কাউন্টার সংলগ্ন থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আটককৃত আসাদুল ইসলাম (৪০) বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও তালাশ মন্ডল ওরফে তালহা (৩৯) মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই বড় ধরনের একটি মাদকের চালান ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদে থানার এএসআই আবুল কালাম আজাদ সসংগীয় ফোর্স নিয়ে মুকুন্দগাতী বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান