ঢাকার মোহাম্মদপুরে দুই রেস্তোরাঁকে ৬ লাখ টাকা অর্থদন্ড

S M Ashraful Azom
0
ঢাকার মোহাম্মদপুরে দুই রেস্তোরাঁকে ৬ লাখ টাকা অর্থদন্ড
সেবা ডেস্ক: নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ঢাকা’র মোহাম্মদপুরের দুটি রেস্তোরাঁকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রিং রোড এলাকার অনফায়ার ও কালোজিরা রেস্টুরেন্টে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির পাশাপাশি বাসি-পচা খাবার মজুদ করতে দেখা যায়। এসব অপরাধে অনফায়ারকে দুই লাখ ও কালোজিরাকে চার লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান।
এর আগে মঙ্গলবার চকবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top