ঐক্যফ্রন্টেও ডিগবা‌জি কাদের সিদ্দিকীর

S M Ashraful Azom
ঐক্যফ্রন্টেও ডিগবা‌জি কাদের সিদ্দিকীর
সেবা ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার (৮ জুলাই) মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

 এর আগে গত ৯ মে তারিখে জাতীয় ঐক্যফ্রন্টকে এক মাসের আল্টিমেটাম দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে সময় আলোচনা না করে জোটের সাত জন সংসদ সদস্য শপথ নেয়ার প্রতিবাদেই এ আল্টিমেটাম দেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দূর করতে হবে। অন্যথায় আগামী ৮ জুন জোট ছাড়বে তার দল। সে অনুযায়ী আজ তার দল ঐক্যফ্রন্ট ত্যাগ করল।

আজ জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও গত রাতে দলের নীতি নির্ধারকদের বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় নেতাকর্মীরা নিজেদের এমন মনোভাব তুলে ধরেন।

২০১৮ সালের ১৩ অক্টোবর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গঠন হয় জাতীয় ঐক্যফ্রন্ট। সবচেয়ে বড় দল বিএনপি হলেও জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভুত হন গণফোরামের সভাপতি কামাল হোসেন। এরপর ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন সাবেক কাদের সিদ্দিকী।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান