বিক্রমপুর সুইটস ও ফুলকলিতে ৫০ হাজার টাকা অর্থদন্ড

S M Ashraful Azom
বিক্রমপুর সুইটস ও ফুলকলিতে ৫০ হাজার টাকা অর্থদন্ড
সেবা ডেস্ক: পচা দই বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে নামকরা প্রতিষ্ঠান ফুলকলি ও বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারির বিরুদ্ধে। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাসুম আরিফিন ও আফরোজা রহমান।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজকে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়।
বাজার অভিযান পরিচালনাকালে ছয়টি ফার্মেসিতে তদারকি করা হয়, তার মধ্যে একটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ দই বিক্রয়ের অপরাধে ফুলকলিকে ৫০ হাজার টাকা এবং বিদেশি পণ্য আমদানিকারকের সিল না থাকায় ও পচা দই ফ্রিজে সংরক্ষণের অপরাধে বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারিকে ৫০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অপরাধে গ্রিন ক্যাফে হোটেলকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ২ হাজার টাকাসহ এক লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিকালে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ (এপিবিএন)।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান