জন্মদিনে যা চাইলেন মুনমুন

S M Ashraful Azom
জন্মদিনে যা চাইলেন মুনমুন
সেবা ডেস্ক: ‘মুনমুন’ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বেশ আলোচিত একটি নাম। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু তার। ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন এই নায়িকা। বুধবার এই নায়িকার জন্মদিন। জন্মদিনে সেবা হট নিউজ এর পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা।

বিশেষ এই দিনে এক‌টি মি‌ডিয়ার সঙ্গে মুনুনের আলাপ হলে মুনমুন বলেন, তেমন ভাবে আমি কখনোই জন্মদিন পালন করিনা। আর এখনকার জন্মদিন গুলো আসলে মন খারাপের জন্মদিন। কেননা আগে ছোট বেলায় জন্মদিন হলে অন্যরকম একটা আনন্দ কাজ করতো। অনেক গিফট, চকলেট পেতাম। কিন্তু এখন জন্মদিন আসলেই মনটা খারাপ হয়ে যায় কেননা জন্মদিন আসে আর একটি করে বছর বেড়ে যায়।

সন্তানদের নিয়ে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে চাই উল্লেখ করে মুনমুন বলেন, আসলে জন্মদিনে এখন আগের মতো কোন চাওয়া থাকে না। তবে হ্যাঁ একটি বিশেষ চাওয়া আছে। জীবনের অনেকটা সময় চলে গেছে এখন চাই আমার স্বামী, দুই বাচ্চা, মা মোট কথা পরিবার নিয়ে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে।

এদিকে মুনমুনকে নিয়ে নির্মিত হয়েছে বায়ো-ডকুমেন্টরি। বিষয়টি নিয়ে মুনমুন বলেন,মাস খানেক আগে ব্রিটেনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে শুটিং করে গেছে। তারা আমার সম্পর্কে বেশ অনেক দিন গবেষণা করে পরে আমার সাথে যোগাযোগ করেছে। তারা ভারত থেকে একজন মেকআপ ম্যান ও পাকিস্তানের একজন নায়িকা ও আমাকে নিয়ে বায়ো-ডকুমেন্টরিটি নির্মাণ করেছে।

বায়ো-ডকুমেন্টরি কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে মুনমুন বলেন, আমার সঙ্গে তাদের আলাপ হয়েছে। যেহেতু এটি তিন জন নারীকে নিইয়ে নির্মিত হয়েছে তারা চাচ্ছে নারী দিবসে মুক্তি দিতে।

মুনমুন বর্তমানে রাগী ও তোলপাড় নামের চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি আরো বেশ কিছু চলচ্চিত্রে কাজ করারা কথা চলছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান