হুইপ মাহাবুব আরা বেগম গিনির উন্নয়ন কাজের উদ্বোধন

S M Ashraful Azom
হুইপ মাহাবুব আরা বেগম গিনির উন্নয়ন কাজের উদ্বোধন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি আজ চারটি সড়ক পাকাকরণের ভিত্তি স্থাপন করেন।

এ সড়কগুলো নির্মাণে ৪ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে গোদারঘাট থেকে পুলবন্দি সড়কের ১০২৫ মিটার, মালিবাড়ি থেকে ঝাউবাড়ি সড়কের ১২০০ মিটার, ঠাকুরের দিঘী থেকে পাঁচজুম্মা সড়কের ৩২৩০ মিটার এবং দুর্গাপুর থেকে নারায়নপুর সড়কের ১ কিলোমিটার অংশ পাকাকরণের কাজ করা হবে।

এ উপলক্ষে পাঁচজুম্মা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মুন্নাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান