ইয়াবা সহ বাবার পরে ছেলে আটক

S M Ashraful Azom
ইয়াবা সহ বাবার পরে ছেলে আটক
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবা সহ বাবার পরে ছেলে হাসান সরকারকে আটক করেছে থানা পুলিশ।

প্রায়  দুই বছর পূর্বে  বিপুল পরিমাণ ইয়াবা সহ  হাসানের বাবা হাজী সোনাউল্লাহ কে আটক করেছিল। ঐ একই কারণে বৃহস্পতিবার বিকালে বেলকুচি উপজেলা আজুগড়া পাকড়তলার নিজ বাসভবন থেকে হাসান সরকারকে আটক করেছে পুলিশ। আটকের সময় পুলিশ হাসানের শরীর তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হাসান সরকার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইতিপূর্বে হাসানের বাবা ট্রাক ব্যবসায়ী হাজী সোনাউল্লাহকে  ইয়াবা সহ আটক করা হয়েছিল । আটকের সময় হাসানের কাছ থেকে ১শ পিস ইয়াবা জব্দ করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান