বকশীগঞ্জে ত্রাণ বিতরণ করলেন আবুল কালাম আজাদ এমপি

S M Ashraful Azom
Abul Kalam Azad MP distributed relief at Bakshiganj
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।

জেনারেল ফার্মাসিউটিক্যাল এর  উদ্যোগে শনিবার বিকালে মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর দাখিল মাদ্রাসায় ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, এসি ল্যান্ড সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য মেরুরচর ইউনিয়নের ১৩ শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন আবুল কালাম আজাদ এমপি। পরে একই মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান