শিশু একাডেমি ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সিতে ডিজি নিয়োগ

S M Ashraful Azom
Children's Academy and Digital Security Agency recruit DG
সেবা ডেস্ক: প্রথমবারের মতো  বাংলাদেশ শিশু একাডেমি ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সিতে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরিকে শিশু একাডেমির মহাপরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নুর আলমকে করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মো. রাশেদুল ইসলামকে দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিল। তবে এ পদে নতুনকরে নিয়োগ (নিয়মিত) পেলেন মোহাম্মদ সাঈদ নুর আলম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান