ধুনটে অপহৃত প্রতিবন্ধীকে ঢাকা থেকে উদ্ধার

S M Ashraful Azom
ধুনটে অপহৃত প্রতিবন্ধীকে ঢাকা থেকে উদ্ধার
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় শিমুল প্রামানিক (৩০) নামে বুদ্ধি প্রতিবন্ধীকে অপহরণের তিন মাস পর ঢাকার মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিমুল প্রামানিক উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের সবার উদ্দিন প্রামানিকের ছেলে। শিমুল প্রামানিকের জবানবন্দি রেকর্ডের জন্য শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শিমুল প্রামানিক বুদ্ধি প্রতিবন্ধী হলেও সংসারের সব কাজকর্ম স্বাভাবিক ভাবে করতে পারেন। একই গ্রামের মোন্তেজার রহমানের ছেলে তাইজুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বড়দিঘি-কামারপাড়া এলাকায় গরু-ছাগলের খামার গড়ে তুলেছে। ওই খামারে চাকুরি দেওয়ার কথা বলে ৩ এপ্রিল দুপুরের দিকে শিমুলকে বাড়ি থেকে নিয়ে যায় খামার মালিক তাইজুল ইসলাম। এরপর থেকে শিমুল প্রামানিক নিখোঁজ ছিল।

এ ঘটনায় সবার উদ্দিন প্রামানিক বাদী হয়ে ২৭ জুন বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় খামার মালিক তাইজুল ইসলাম, তার স্ত্রী নাজমা ও রুপা খাতুনসহ ৫জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আদালতের আদেশে অপহরন মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকার মিরপুর এলাকার রাস্তা থেকে শিমুল প্রামানিককে উদ্ধার করেছি। মামলাটি তদন্তের স্বার্থে অপহৃতকে উদ্ধারের বিষয়টি প্রকাশ করা যাচ্ছে না।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান