ধুনটে গোপালের মূর্তি উদ্ধার

S M Ashraful Azom
ধুনটে গোপালের মূর্তি উদ্ধার
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের গোপালের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিলকাজুলী গ্রামের রনজনা রানী দাসের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, রনজনা রানীর মেয়ে রুপা রানী দাস (৭) শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে বাঙ্গালী নদীতে গোসল করার সময় পানির নীচ থেকে গোপালের মূর্তিটি কুড়িয়ে পায়। পরে মূর্তিটি বাড়িতে এনে তার মায়ের কাছে জমা দেয়। সোনালী রংয়ের গোপালের মূর্তিটির উচ্চতা প্রায় ৮ ইঞ্চি।

এদিকে সোনার মূর্তি কুড়িয়ে পেয়েছে বলে এলাকায় গুনজন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ রনজনার বাড়ি থেকে সোনালী রংয়ের গোপালের মূর্তিটি উদ্ধার করে।

ধুনট থানার সহকারী পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে সোনালী রংয়ের গোপালের মূর্তিটি জব্দ করা হয়েছে। শনিবার সকালে পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হবো মূর্তিটি কিসের তৈরী। তবে মূর্তিটি মাটির তৈরী বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান