ধুনটে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

S M Ashraful Azom
Dhunte Jubo League protests
রফিকুল আলম,ধুনট : বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ধুনট উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, আহসান হাবিব, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মোবাশ্বের হোসেন স্বরাজ, সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ রুবেল, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম, নাজমুল হক, নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ফেরদৌস আলম, স্বাস্থ্য সম্পাদক ইউনুস আলী, সহদপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য ইমরুল কায়েস ঝিনুক খান, কামাল হোসেন রিপন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন।

সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবলীগ সভাপতির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান