ইসলামপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৮ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ,দুর্যোগ ত্রান ব্যবস্থাপনা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু’র সভাপতিত্বে বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ৭৮টি হত-দরিদ্র পরিবারের মধ্যে ৪৯জনকে ২বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা, ১ জনকে ১ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ২৮ জনকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান