জাতীয় শোক দিবসে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

S M Ashraful Azom
Distribution of disability education scholarship checks distributed on National Mourning Day
সেবা ডেস্ক: স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩লক্ষ ২৯ হাজার ৬শ’ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান