জাতির জনক বঙ্গবন্ধু কোনো দলীয় বৃত্তে সীমাবদ্ধ নন: জিএম কাদের

S M Ashraful Azom
Father of the Nation Bangabandhu is not confined to any party circle: GM Quader
সেবা ডেস্ক: ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলীয় বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নন। তার ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনের আদর্শ ধারণ করে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, এই হোক এবারের জাতীয় শোক দিবসের অঙ্গীকার’।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমে পাঠানো এক বানীতে এসব কথা বলেছেন।

শোক বাণীতে কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। আমি অপরিমেয় শোকাহত চিত্তে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ বরণকারী তার পরিববার-পরিজনকে। আমি পরম করুণাময় আল্লাহর দরবারে জাতির জনক এবং ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
Father of the Nation Bangabandhu is not confined to any party circle: GM Quader
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগেস্টের কালো দিনে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে আমাদের দেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বপরিবারে শহীদ হন। এই নৃশংসতা বিশ্ব ইতিহাসে বিরল।

কাদের আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের শ্রেষ্ঠতম কারিগর। তার মতো মহীরুহের হত্যাকাণ্ডের শোক গোটা জাতিকে অনন্তকাল ধরে বইতে হবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে যদি আমরা দলমত নির্বিশেষে কাজ করে যেতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন একটি সোনার বাংলাদেশ বাঙালি জাতি পাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান