খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

S M Ashraful Azom
0
Four get life for murder in Khulna
সেবা ডেস্ক: আজ ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইসলাম খাঁ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এস এম সাজ্জাদ হোসেন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে কামরুল আহসান মামলাটি পরিচালনা করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে ইসলাম খানকে ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। সেখানে পুরনো বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয় এবং বুকে ও মাথায় কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারে। এক পর্যায়ে ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ইসলাম খানকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল খান বাদী হয়ে ওই দিনই থানায় হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন থানার ওসি দাউদ হোসেন তদন্ত শেষে ২০১০ সালের ১৪ নভেম্বর চার জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়। আদালতে এ হত্যা মামলার শুনানি চলাকালে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষে মঙ্গলবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top