গুজব রটনাকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে- ওসি এমরান

S M Ashraful Azom
Gathering information from rumors racketeers - OC Emran
সেবা ডেস্ক: হবিগঞ্জ জেলার লাখাই থানার ওসি মো. এমরান হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী গুজব রটনাকারীদের তথ্য সংগ্রহ করছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। কাউকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে ছেলেধরা ও গলাকাটা গুজব, মাদক, জঙ্গিবাদ বিরোধী এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় কলেজের অধ্যক্ষ মো. জাবেদ আলীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা, গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

ওসি এমরান বলেন, সম্প্রতি পদ্মা সেতু, ছেলেধরা, গলাকাটা, বিদ্যুৎ না থাকা, প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ গুজবে কান দেবেন না। বিভ্রান্ত হয়ে আইন হাতে তুলে নেবেন না। সবাই সচেতন হোন, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান