গোবিন্দগঞ্জে মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি গ্রেফতার

S M Ashraful Azom
Govindganj arrested drug dealer with drugs

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি জন গ্রেফতার হয়েছে।

গতকাল ১৯ আগস্ট রাত্রী অনুমানিক ১১ টা ৫০ টার সময় থানার এসআই মমিরুল এবং মামুন এর নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের আলোকে সাপমারা ইউনিয়নের কামারপাড়া এলাকা হতে অভিযান চালিয়ে চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী ১। জাহিদুল ইসলাম(৩৮) কে ১ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শত গ্রাম হেরোইন সহ আটক করে।

গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ি ১। জাহিদুল ইসলাম(৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর গ্রামে মোকছেদ আলীর ছেলে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন এর ম‚ল্য ৫ লক্ষ ৪৫ হাজার টাকা। আসামি জাহিদুল এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ৫ টির অধিক মাদক মামলা বিচারাধীন আছে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান