হ্যাকাররা আজে বাজে মেসেজ পাঠাচ্ছে

S M Ashraful Azom
Hackers are sending nasty messages today
সেবা ডেস্ক: ফেসবুক নিয়ে বেশ বিড়ম্বনায় আছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তার Urmila Srabanti Kar এ নামের আইডি থেকে বিভিন্নজনকে আজে বাজে মেসেজ পাঠানো হচ্ছে। উর্মিলা বলেন, আমার পুরোনো ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বেশ কয়েকদিন আগে। হ্যাকার এখন সেই আইডি থেকে আজেবাজে মেসেজ পাঠাচ্ছে। বিষয়টি আমাকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।

ঊর্মিলা শ্রাবন্তী কর নামের ওই আইডি হ্যাকড হওয়ার নতুন আইডি কর অনামিকা নামে। এই নামের আইডিই এখন চালাচ্ছেন উর্মিলা। তবে পুরো আইডি হ্যাকড হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। কারণ ওই আইডির মাধ্যমেই ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ রক্ষা করতেন। অনেকদিন ধরেই এই আইডিটি তার হাতছাড়া। এখন সেটা হ্যাকারের দখলে। বিষয়টে পুলিশের সাইভার ক্রাইমের বিভাগের কাছে জানানো হয়েছে। তারা শিগগিরই এটার সুরাহার আশ্বাস দিয়েছেন বলে জানান উর্মিলা।

পুরোনো আইডি থেকে অনেকের কাছে টাকা-পয়সাও চাইছেন বলে জানালেন এ অভিনেত্রী। তিনি বলেন, এটা তে হ্যাকারের হাতে এটা অনেকেই জানেন না। ফলে আজে বাজে মেসেজ পেয়ে আমাকে ভুল বোঝছেন তারা। মেসেজে বিরক্ত ও বিব্রত হয়ে আমাকে ফোনও দিচ্ছেন। তাই  পুরোন আইডিটি থেকে সাবধান থাকার জন্য আহবান জানিয়েছেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান