ভূত সেজে নারীর গোপন অঙ্গে হাত

S M Ashraful Azom
Hands on the ghost's secret organs
সেবা ডেস্ক: রাত দুপুরে বাড়িতে ঢিল পড়ছে, কখনও বিছানায় শুতেই জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ পা ধরে টানাটানি করছে, কখনও বা দিচ্ছে পায়ে সুড়সুড়ি! ভূত ভেবেই ভয়ে তটস্থ থাকতেন ১৯ বছর বয়সী গৃহবধূ।

গত কয়েকদিন ধরেই ওই এলাকায় ভূতের উপদ্রব শুরু হয়েছে বলে এলাবাসী জানাচ্ছিলো। তবে কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি হল! নারীর শ্লীলতাহানি করল 'ভূত'! নোংরা, নক্কারজনকভাবে হাত দিল তার গোপন অঙ্গে।

ভারতের পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার থান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আর এই ঘটনার তদন্তে নেমেই ফাঁস হল আসল তথ্য! নির্যাতিতার অভিযোগ, প্রায়ই রাত বাড়িতে ঢিল ছোঁড়া, চুল ধরে টানাটানির ঘটনা ঘটত। কিন্তু কাউকে দেখতে না পেতেন না তিনি! ভাবতেন 'ভূতে'র কাণ্ড।

অবশেষে তদন্তে জানা যায়, প্রতিবেশী সুরজ শেখই দেড়মাস ধরে ভূত সেজে এসব কাণ্ড ঘটাচ্ছিল। ওই নারীর অভিযোগ, রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় আচমকা দরজা ঠেলে ঢুকে পড়ে 'ভূতবেশী' সুরজ। অভিযোগ, মুখ চেপে ধরে তার শ্লীলতাহানির চেষ্টা করে। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যায় স্বামীর।

ওই নারীর স্বামীর দাবি, স্ত্রীর চিৎকার শুনে ঘরের আলো জ্বালতেই দেখেন বীভৎস চেহারার একজন তার স্ত্রীকে জাপটে ধরে রয়েছে। মুখে ময়দা, পাউডার মাখা। সারা শরীরে, মুখে কালি। কালি মুছতেই বেরিয়ে আসে আসল চেহারা। চিৎকার করে প্রতিবেশীদের ডাকতেই অভিযুক্ত যুবক তাকে গুলি করে খুন করার হুমকি দিয়ে, হাত ছাড়িয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সুরজ শেখকে গ্রেফতার করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান